বিশ্বনাথে ফিজাসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম এ অভিযান পরিচালনা করেন।
এসময় বিশ্বনাথ উপজেলা সদরের পুরাতনবজারের রাজধানী রেষ্টুরেন্ট ৪ হাজার, নিউ শাহজালাল স্টোর ৩ হাজার, হানিফা স্টোর ৪হাজার, তছির এন্টারপ্রাইজ ৪হাজার, আলামিন স্টোর ৪হাজার, ফিজা এন্ড কোঃ ৪ হাজার, খোকাবাবু স্টোর ৩ হাজার ও ভোজনঘর রেষ্টুরেন্ট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, রেস্তরায় অপরিচন্ন পরিবেশে খাবার রাখা, মুদিদোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা ও মোড়কে খুচরা মূল্য তালিকা না থাকায় ৮ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed