শাবি শিক্ষার্থীর মৃত্যুর বিচার দাবীতে মানববন্ধন পালন
হাবিবুল হাসান, শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০১১-১২বর্ষের শিক্ষার্থী মৃত্তিকা রহমানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শাবি শিক্ষক ও সাধারণ শিক্ষার্থী।
রবিবার (০৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন পরবর্তী একটি মৌন মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারুক উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “আমার দেখা মৃত্তিকা একটা প্রাণবন্ত একটি মেয়ে । আমি বিশ্বাস করি, একজন মানুষ আত্মহত্যা করতে পারে। কিন্তু একটা আত্মহত্যার সিদ্ধান্তের পিছনে অনেক কারণ থাকে। আমরা সেই কারণটা জানতে চাই এবং এর মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানাই। এই বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকার মত শত শত মৃত্তিকা আছে। যেন কেউ আর মৃত্তিকার মত এই সিদ্ধান্তে না যায়। আমরা প্রত্যেকটা মেয়েকে নিরাপদে রাখতে চাই।
সমাবেশ শেষে, মৃত্তিকা রহমানের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। গণস্বাক্ষর সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ এর মাধ্যমে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (০৩ জুলাই) পঞ্চগড়ের বোদা উপজেলায় নিজ শ্বশুরবাড়িতে রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন শাবিপ্রবির সমাজ বিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মৃত্তিকা রহমান । মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার অভিযোগ থাকা সত্ত্বেও কোন রকম তদন্ত ছাড়া মৃত্তিকা রহমানের লাশ দাফন করা হয়। এ নিয়ে তার সহপাঠীসহ পরিচিতদের মাঝে একধরনের উৎকণ্ঠা দেখা দেয়।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed