Main Menu

গাইবান্ধায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামসুল মিয়া (৩৮) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।

গতকাল শনিবার দিবাগত রাতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামসুলের বাড়ি পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া গ্রামে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার বলেন, ‘সদর ও সাদুল্যাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার বিকেলে ঢোলভাঙ্গা বাজার এলাকা থেকে ছামছুল হককে গ্রেপ্তার করে। ছামছুল হকের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে শনিবার গভীর রাতে ছামছুলের অন্য সঙ্গিদের ধরতে সাকোয়া গ্রামে অভিযানে যায় পুলিশ।

এ সময় ছামছুলকে ছিনিয়ে নিতে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয় ছামছুল হক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, নিহত শামসুল বিরুদ্ধে সদর, সাদুল্যাপুর ও পলাশবাড়ী থানাসহ বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির ১১টি মামলা রয়েছে।

Share





Related News

Comments are Closed