পাপুয়া নিউ গিনিকে হারিয়ে শুভ সূচনা টাইগ্রেসদের
স্পোর্টস ডেস্ক: টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে পাপুয়া নিউ গিনিকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবার (৭ জুলাই) নেদারল্যান্ডসের আমস্টারডামে ৮ উইকেটের জয় পেয়েছে সালমা খাতুনরা। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ৮৪ রান করে পাপুয়া নিউ গিনি। জবাবে ৩১ বল হাতে রেখে ৮৬ রান করে জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শামিমা সুলতানা।
এদিন টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগ্রেসদের তোপের মুখে পড়ে পাপুয়া নিউ গিনি। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন ভেরু ফ্র্যাঙ্ক। ২৬ বলে ২৭ রান করেন তিনি। এছাড়া ২৩ রানে অপরাজিত ছিলেন টানা রুমা।
এদিন ৬ জন বোলার ব্যাবহার করেছেন সালমা খাতুন। দারুণ ইকোনোমি ছিলেন প্রত্যেকেই। পান্না ঘোষ ১৫ রানের নিয়েছেন ২টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার শামিমা ও আয়েশা রহমান মিলে ৪১ রান তোলেন। ব্যক্তিগত ১৫ রানে আয়েশা আউট হলে হাল ধরেন ফারজানা হক। দলীয় ৬৪ রানে অন্য ওপেনার শামিমা (৩৫) আউট হলে নিগার সুলতানাকে নিয়ে দলকে জয় এনে দেন ফারজানা। নিগার ১১ রানে ও ফারজানা ১৭ রানে অপরাজিত থাকেন।
রোববার গ্রুপ ‘এ’র খেলায় নেদারল্যান্ডসের মেয়েদের মুখোমুখি হবে টাইগ্রেসরা।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed