Main Menu

সাগরে নিখোঁজ হওয়া ৩ পর্যটকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: চট্রগ্রামের সীতাকুণ্ডের বাশঁবাড়িয়া সমুদ্র সৈকতে নেমে গোসল করতে গিয়ে নিখোঁজ ৩ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে লাশ ৩টি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও কোস্টগার্ডের যৌথভাবে পরিচালিত উদ্ধার টিম।

যে তিন পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন—সাইফুল (২৭), আলাউদ্দিন (২৫) ও ইয়াছিন (১৯)। তারা সবাই চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার ঝাউতলা এলাকার বাসিন্দা।

ঘটনাস্থলে থাকা সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা ওয়াসির আজাদ জানান, সকাল থেকে উদ্ধারকারী ডুবরি দল তল্লাশি শুরু করে দ্বিতীয় দিনের মত। অনুসন্ধানের এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে সাইফুল, একটার দিকে আলাউদ্দিন এবং দেড়টার দিকে ইয়াছিনের লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধার করা লাশ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।

এরআগে গতকাল শুক্রবার ছুটির দিন মহানগরীর কোতোয়ালী থানার ঝাউতলা এলাকা থেকে ২০/২৫ জনের একটি টিম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে যায়। তাদের মধ্যে ৩ জন সাগরে নেমে ডুবে যায় বলে স্থানীয়রা জানান।

Share





Related News

Comments are Closed