Main Menu

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন অজ্ঞাতপরিচয় এক নারী।

শনিবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট রেলপথের শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ এলাকা অতিক্রম করার সময় ওই নারী কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed