চলচ্চিত্র অভিনেত্রী রানী সরকার আর নেই
বিনোদন ডেস্ক: চলচ্চিত্র অভিনেত্রী রানী সরকার আর নেই। শনিবার (৭ জুলাই) ভোর ৪টার দিকে ধানমন্ডির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, কয়েক বছর ধরেই বাতজ্বর ও পিত্তথলিতে পাথরসহ শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন রানী সরকার। বার্ধক্যের কারণে এ সমস্যাগুলো বেশি দেখা দিয়েছিল।
তাঁর পরিবার জানায়, প্রথমে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল রানী সরকারকে। এর পর সেখান থেকে ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, প্রদর্শক সমিতি, ডিরেক্টর গিল্ডস, ফিল্ম ক্লাবসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, অভিনেত্রী রানী সরকারের জানাজা শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে এফডিসিতে অনুষ্ঠিত হয়। এরপর এখানেই শিল্পী পরিবারের মানুষেরা শ্রদ্ধা জানাবেন শেষবারের মতো। বিকেলে আজিমপুর গোরস্তানে তার দাফন সম্পন্ন হবে।’
ষাটের দশকে বাংলা সিনেমার সফল অভিনেত্রী রানী সরকারের জন্ম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার সোনাতলা গ্রামে। তাঁর আসল নাম মোছাম্মৎ আমিরুন নেসা খানম। খুলনা করোনেশন গার্লস স্কুল থেকে মেট্রিক পাস করেন।
১৯৫৮ সালে মঞ্চনাটকের মাধ্যমে রানী সরকারের অভিনয়ে পথচলা শুরু। একই বছর পা রাখেন বড়পর্দায়। এ জে কারদার পরিচালিত সিনেমাটির নাম ‘দূর হ্যায় সুখ কা গাঁও’। ‘কাঁচের দেয়াল’, ‘বেহুলা’, ‘আনোয়ারা’, ‘চোখের জল’, ‘নাচের পুতুল’ তার অভিনীত জনপ্রিয় বাংলা সিনেমা। তাকে সর্বশেষ দেখা যায় আকরাম খানের ‘খাঁচা’ চলচ্চিত্রে। কর্মজীবনে আড়াই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন রানী সরকার। এর পর এহতেশামের ‘চান্দা’ সিনেমায় চিত্রনায়িকা শবনমের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।
প্রায় এক হাজার চলচ্চিত্রে অভিনয় করেছেন রানী সরকার। বাংলা চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ এ আজীবন সম্মাননা লাভ করেন।
মোহাম্মাদপুরস্থ শেখেরটেক এলাকায় তার ভাইয়ের বউ ও ভাইয়ের দুই মেয়েসহ দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন তিনি।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed