দেশের প্রতিটি মানুষ বসবাসের জন্য বাড়ি পাবে: প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় সরকারি কর্মচারীদের জন্য নির্মিত ২০তলা বিশিষ্ট চারটি বহুতল আবাসিক ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৭ জুলাই) সকালে মতিঝিল কলোনিতে ভবনের ফলক উন্মোচন করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি মানুষ বসবাসের জন্য বাড়ি পাবে। একটি মানুষও বাড়ি ছাড়া থাকবে না।’
শেখ হাসিনা বলেন, ‘সরকারের কাজ হচ্ছে জনসেবা করা। অামরা অাপনাদের সেবা করে যাচ্ছি। জাতির পিতা বলেছিলেন, এদেশে একটা মানুষও গৃহহীন থাকবে না। অামরা তার স্বপ্ন বাস্তবায়ন করছি।’
তিনি বলেন, ‘অামাদের সরকারের লক্ষ্য হচ্ছে উন্নয়ন। রাজধানীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৯ হাজার ৭০২টি ফ্লাট নির্মাণ করার জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব ফ্লাট নির্মাণ করে অাবাসন সমস্যার সমাধান করা হবে। শুধু সরকারি কর্মচারী-কর্মকর্তা নয়, বেসরকারিভাবেও মানুষ যেন কিস্তিতে ফ্লাট নিতে পারে অামাদের সরকার সে ব্যবস্থাও করছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা ছিল সকল মানুষের জন্য গৃহনির্মাণ নিশ্চিত করা। তিনি বাস্তবায়ন করতে পারেনি। অামরা তার স্বপ্ন বাস্তবায়ন করছি। নিঃস্ব, ভূমিহীন এবং যাদের ভূমি অাছে তাদের বাড়ি করে দেয়া হবে।’
তিনি বলেন, ‘আমরা সকলের বেতন ১২৩ ভাগ বৃদ্ধি করেছি। তাদের পদ-পদবিও পরিবর্তন করে দিয়েছি।’
শেখ হাসিনা বলেন, ‘অাপনারা যারা এসব ফ্লাটে বসবাস করবেন তাদের কাছে অামার কিছু অনুরোধ থাকবে। তা হলো বিদ্যুৎ, পানি ব্যবহার হিসেব করে করবেন। নিজেদের ফ্লাট নিজেরা পরিষ্কার রাখবেন।’
প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা এসব ভবনে ৫৩২টি ফ্লাট রয়েছে। এসব ভবনে ৫৩২ জন কর্মচারী তাদের পরিবার নিয়ে বসবাসের সুযোগ পাবেন।
উদ্বোধন অনুষ্ঠানের পর মোনাজাত করা হয়। এরপর প্রধানমন্ত্রী ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
অনুষ্ঠানে গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি, গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি অালহাজ দবিরুল ইসলাম, মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed