জগন্নাথপুরে ফেসবুক স্ট্যাটাসকে নিয়ে হামলায় আহত ৮
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলার মিরপুরের শিরামিসি সাতহাল গ্রামের সালমান নামক ব্যক্তির ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে প্রভাবশালীদের হামলায় ৮জন গুরুতর আহত হন।
জানা যায়, শিরামিসি সাতহাল গ্রামের মৃত সিকন্দর মিয়ার পূত্র আফছর মিয়া (৪৫) কে কেন্দ্র করে ফেসবুকে স্ট্যাটাস দেন সালমান। শুক্রবার (৬ জুলাই) সন্ধায় ফেসবুকের ওই স্ট্যাটাসের প্রতিবাদ করার চেষ্টা করেন আফছর মিয়া। ওই সময় একই এলাকার সাজিদ আলী ও মুরাদের নেতৃত্বে একদল যুবক আফছর মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন তিনি। এসময় আফছর মিয়ার চিৎকার শুনে তাকে রক্ষা করতে ছুটে যান যারা তাদের ওপরও হামলা করে রক্তাক্ত জখম করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করেন।
এদের মধ্যে গুরুতর আহত হন শিরামিসি সাতহাল গ্রামের মৃত ছিরত আলীর পূত্র রাজেদ আহমদ তার শরিরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। অন্যান্যরা হলেন একই এলাকার আফছর মিয়া, মতিউর রহমান, মাসুক মিয়া, জুনেদ আহমদ, মুহিব মিয়া, সেলিম মিয়া, ইমরান আহমদ। তারা বর্তমানে ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি, তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Related News
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More



Comments are Closed