জাফলংয়ে ইউপি সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ
গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রার্থীদের যাচাই বাছাই শেষে বুধবার প্রতীক বরাদ্ধ দিয়েছে উপজেলা নির্বাচন কমিশন।
প্রার্থীদের মাঝে আহমদ আলী (আপেল), মো. আক্তার হোসেন ভূইয়া (টিউবওয়েল), আমির হোসেন (তালা), ইব্রাহিম আলী (ঘুড়ি), কামাল হোসেন (ফুটবল), গোপাল শর্মা (ভ্যান গাড়ি), জয়নাল আবেদিন (বৈদ্যুতিক পাখা), জহিদুল ইসলাম (টর্চ লাইট), জহিরুল ইসলাম জহির (ক্রিকেট ব্যাট) ও বাবুল ভূইয়াকে (মোরগ) প্রতীক বরাদ্ধ দেওয়া হয়।
প্রতীক বরাদ্ধ পাওয়ার পর প্রচার প্রচারণা শেষে আগামী ২৫ জুলাই বুধবার ওয়ার্ডটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইকরামুল হাসান ওই ওয়ার্ডে উপ-নির্বাচনের লক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল উক্ত ওয়ার্ডটির নির্বাচিত ইউপি সদস্য লিটন মিয়ার মৃত্যুর পর ওই ওয়ার্ডের সদস্য পদটি শূণ্য হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed