বিশ্বনাথে সেচ্ছাশ্রমে সড়ক মেরামত করছে এলাকাবাসী
মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের পরগনা বাজারের পূর্বে সুরমা নদীর ভয়াবহ ভাঙনে সড়কের বেশিরভাগ অংশ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এতে সাতটি গ্রামের মানুষ চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এলাকার লোকজন সরকারি কাজের অপেক্ষায় না থেকে তাদের যাতায়াতের জন্য নিজেরাই স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত কাজ করে যাচ্ছেন।
জানা গেছে, উপজেলার লামাকাজি ইউনিয়নের লামাকাজি-পরগানা বাজার-আজারিগাঁও পাঁকা সড়ক রয়েছে। ওই সড়ক দিয়ে প্রায় ১৫ গ্রামের মানুষ গাড়িযোগে প্রতিনিয়ত যাতায়াত করে আসছেন। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুরমা নদীতে পানির স্রোত বেড়ে যায়। এতে ওই সড়কের পরগনা বাজারের পূর্বে সুরমা নদীর ভাঙনে সড়কের বেশিরভাগ অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে পরগনা বাজার থেকে আজারিগাঁও পর্যন্ত যানবাহান চলাচল গত দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। ফলে লামাকাজি ইউনিয়নের রাজাপুর, আকিলপুর, রসুলপুর, তিলকপুর, আজারিগাও, কৃঞ্চনপুর, খাজাঞ্জীগাঁও গ্রামের মানুষকে এখন পুহাতে হচ্ছে চরম দুর্ভোগ। নদীতে পানি বাড়লেও সরকারিভাবে সড়ক মেরামতের কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে কয়েকটি গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে ভেঙে যাওয়া পরগানা বাজার-আজারিগাঁও পাঁকা সড়ক মেরামতে কাজ করছেন। বুধবার এলাকার কৃষক-শ্রমিকসহ প্রায় ১০জন লোক বস্তায় বালু ভরে ও নদী পাড়ে বাশ দিয়ে এ কাজ শুরু করেন।
রাজাপুর গ্রামের সমছু মিয়া বলেন, ভাঙন রোধের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। কিন্তু কেউ উদ্যোগ নেয়নি। তাই এলাকাবাসী নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমে নদী গর্ভে বিলীন হওয়া সড়ক মেরামত করছে।
লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, এলাকাবাসীর উদ্যোগে নদী গর্ভে বিলীন হওয়া সড়ক মেরামত করা হচ্ছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed