Main Menu

মাধবপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারাইনপুর নামক স্থানে দ্রুতগামী একটি গাড়ীর চাপায় অজ্ঞাতনামা একজন পথচারী নিহত হয়েছেন।

বুধবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসীম উদ্দিন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১টার দিকে উল্লেখিত স্থানে অজ্ঞাতনামা পুরুষকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ী চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের মুখমন্ডল বিকৃত হয়ে যাওয়ায় তার পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed