ময়মনসিংহে আ.লীগ নেতাকে গলা কেটে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৪ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে বাড়ির পাশে মাছের খামার থেকে আব্দুল মতিন (৭০) নামের এই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল মতিন একজন মুক্তিযোদ্ধা ও উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের বর্তমান সভাপতি ছিলেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, মতিন মাস্টার মঙ্গলবার (৩ জুলাই) রাতে বাড়ির পাশে মাছের খামার পাহারা দেয়ার জন্য বাড়ি থেকে বের হন। বুধবার সকালে স্থানীয়রা তার গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed