Main Menu

চুনারুঘাটে যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মো. রিপন মিয়া (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে রানীগাঁও ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামে রিপনের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. রিপন মিয়া ওই গ্রামের মৃত সিফত উল্লার পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে পাওয়া, ওই গ্রামের আব্দুর রউফ মাস্টারের পাকা বাউন্ডারির পাশে রিপনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন চুনারুঘাট থানা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে রিপন মিয়ার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত এ ঘটনার সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। তবে রিপন মিয়ার মুখমণ্ডলে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যা না অন্য কিছু তা ময়না তদন্তের রিপোর্ট এলেই আসল কারণ জানা যাবে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed