কুলাউড়ায় মারামারিতে আহত যুবকের মৃত্যু
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে আহত হওয়া রাজু মিয়া (১৮) নামের এক যুবক মারা গেছেন। নিহত রাজু কুলাউড়া পৌরসভার লস্করপুর গ্রামের মৃত মোশাহিদ মিয়ার ছেলে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩০ জুন শনিবার রাত সাড়ে ৮টার দিকে লস্করপুর ঈদগাহ মাঠের সামনের সড়কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজু মিয়ার সাথে একই এলাকার আব্দুস সত্তারের পুত্র রাহেল (১৯) ও রুসন মিয়ার পুত্র জসিম আহমদের (১৮) বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাজুর মাথায় বাঁশ দিয়ে আঘাত করে রাহেল।
এসময় রাজুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহতাবস্থায় তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হয়। মৌলভীবাজারেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার (২ জুলাই) সন্ধ্যায় সিলেটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি মো. শামীম মূসা জানান, মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed