সিলেট সিটি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে বিএনপির সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন সিলেট সিটি নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা-মহানগর ও সিলেট বিভাগের চার জেলা নেতৃবৃন্দকে নিয়ে সিলেট বিভাগীয় বিএনপির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা মঙ্গলবার সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের তাতীপাড়াস্থ বাসায় অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে তাঁর তাতীপাড়াস্থ বাসভবনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি.কে গৌছ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটির সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল প্রমুখ।
সভায় আসন্ন সিলেট সিটি নির্বাচনে ধানের শীষের মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করতে সিলেট মহানগর ও চার জেলার সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীদেরকে ময়দানে ঝাঁিপয়ে পড়ার আহবান জানানো হয়।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed