রাজশাহীতে আম প্রতি কেজি ১৩ টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: এবার রাজশাহীতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আম উৎপাদন হয়েছে। কিন্তু নানা কারণে আম নিয়ে শঙ্কায় আছেন চাষীরা। ঈদসহ নানা কারণে বেচা-কেনায় ভাটা পড়ায় এখন খরচ উঠাতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। সমস্যা সমাধানে সরকারি উদ্যোগে আম সংরক্ষণে স্থায়ী ব্যবস্থা চান সংশ্লিষ্টরা।
আম চাষীরা বলেছেন, এবার রাজশাহীতে আমের বাম্পার ফলন হয়েছে। কিন্তু মৌসুমের শুরুতেই রোজা, ঈদ ও বৈরী আবহাওয়ার কারণে আম নিয়ে বিপাকে পড়েছেন। ফলে খরচ উঠানো নিয়ে শঙ্কায় আছেন তারা।
এরই মধ্যে গোপালভোগ, ন্যাংড়া, হিমসাগরসহ বিখ্যাত সব আমের সময় শেষ হয়ে বিক্রি হচ্ছে কেবল ফজলি ও কিছু স্থানীয় জাতের আম।
রাজশাহীর বেশ কয়েকটি আমের বাজার ঘুরে দেখা যায়, গতবছর এসময় যে আম ১৮০০ থেকে ১৯০০ টাকা মণে বিক্রি হয়েছে, এখন তা বিক্রি হচ্ছে মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা মণে। যা কেজি প্রতি সাড়ে ১২ টাকা থেকে সর্বচ্চো ১৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
তৃণমূল পর্যায়ের এ ক্ষতির কারণে আমসহ বিভিন্ন ফল প্রক্রিয়াজাত করতে এ অঞ্চলে একটি কারখানা প্রয়োজন বলে মনে করেন ফল বিশেষজ্ঞরা।
রাজশাহীর ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুব আলম সিদ্দিকী বলেন, রাজশাহী আমের জন্য বিখ্যাত। কিন্তু এক সময়ে চাষীরা মৌসুমী ফল নিয়ে বিপাকে পড়েন। অনেকে খরচ উঠাতে পারেন না। এটা অনেক সময় নেতিবাচক প্রভাব পড়ে। তাই এ অঞ্চলে ফল প্রক্রিয়াজাতকরণের জন্য ব্যবস্থা দরকার।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed