এডাব সিলেট জেলার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব’র সিলেট জেলা শাখার বার্ষিক সাধারণ সভা শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়।
সিলেটের জেছিস কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এডাব কার্যনির্বাহী পরিষদের সদস্য ও এওয়ার্ডের নির্বাহী পরিচালক কে এম একে আজাদ।
শাখা সভাপতি এটিএম বদরুল ইসলামের সভাপতিত্বে জেলার সকল সদস্যগণ এ সভায় উপস্থিত থেকে সর্বসম্মতিক্রমে বার্ষিক প্রতিবেদন পাঠ ও অনুমোদন করেন।
সভার দ্বিতীয় পর্বে জেলা কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায় আগামী দুই বছরের জন্য নতুন জেলা কমিটি গঠন করা হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাংবাদিক খালেদ আহমদ। তাকে সহযোগিতা করেন এ টি এম বদরুল ইসলাম ও আবুল কালাম আজাদ।
এডাবের জেলা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে জেছিসের নির্বাহী পরিচালক এ টি এম বদরুল ইসলামকে পুনরায় সিলেট জেলার সভাপতি এবং কয়েছ আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি উপমা’র নির্বাহী পরিচালক নাছের এস এম বকত, নির্বাহী সদস্য টিএসএস এর নির্বাহী পরিচালক নাজনিন হোসাইন ও শতদল এর নির্বাহী পরিচালক তুতিউর রহমান।
সভায় আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হুমায়ুন ইসলাম-কামালসহ এডাবের সদস্যবৃন্দ।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed