কমলগঞ্জে বন্যার্তদের মধ্যে পুলিশের ত্রাণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় কমলগঞ্জ থানা চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০৫টি পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি আলু, ১ কেজি চিনি, আধা লিটার তেল বিতরণ করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোকতাদির হোসেন পিপিএম-এর সভাপতিত্বে ও উপ-পরিদর্শক চম্পক দামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও প্রেসক্লাবের আহবায়ক মো: জুয়েল আহমদ।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed