শ্রীমঙ্গলে মায়া হরিণ উদ্ধার
শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা বাগানের একটি পুকুর থেকে একটি মায়া হরিণ উদ্ধার করেছে ৪ যুবক। পরে হরিণটিকে সুস্থ অবস্থায় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। শনিবার সকাল ১০টার দিকে এ হরিণটি উদ্ধার করা হয়।
স্থানীয় যুবক প্রদীপ পাশী বলেন, শনিবার সকাল ১০টার দিকে ভুরভুরিয়া চা বাগান সংলগ্ন বড় একটি পুকুরে পানি খাওয়ার জন্য আসলে হরিণটি পুকুরের কাদা ও পানিতে আটকে যায়। এসময় সে (প্রদীপ পাশি), মিন্টু মৃধা, নন্দলাল হাজরা, সন্তুস রিকিয়াশন পানিতে নেমে হরিণটিকে উদ্ধার করে।
এসময় অনেক মানুষের সমাগম থাকায় তখনই হরিণটিকে না ছেড়ে মিন্টু মৃধার বাড়িতে নিয়ে এসে বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের খবর দেয়া হয়। খবর পেয়ে বন বিভাগের রেঞ্জ অফিসার, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে বন বিভাগের কর্মীদের হাতে হরিণটি হস্তান্তর করে। এদিকে বন বিভাগের লোকজন জানান, হরিণটি খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে ধরা পড়েছে। হরিণটিকে পরে কোন এক সময় লাউয়াছড়া জাতীয় উদ্যাণে ছেড়ে দেওয়া হবে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed