আখাউড়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মবাড়িয়ার আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে জান্নাত আক্তার (৮) ও তাইফ হাসান (৫) নামের আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মনিয়দ ইউনিয়নের মনিয়দ গ্রামের মধ্যপাড়ায় নিজ বাড়ির পাশে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃতরা ওই এলাকার মাসুক মিয়ার সন্তান।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আপেল মাহমুদ জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে জান্নাত ও তাইফ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাদেরকে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে পায়নি।
তিনি জানান, দুপুর আড়াইটায় বাড়ির পাশে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহযাগিতা করা হবে।
Related News
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More



Comments are Closed