বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাজ্য
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন দেশটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়-বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড।
শুক্রবার (২৯ জুন) ঢাকায় এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের এই ঊর্ধ্বতন কর্মকর্তা একথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্ক ফিল্ড বলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। যেখানে সব দল ভূমিকা রাখবে।
তিনি বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের এখানকার নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে। নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, তাতে জনমতের প্রতিফলন ঘটবে।
নির্বাচনে সব দলের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে মার্ক ফিল্ড বলেন, লন্ডনে বিএনপি প্রতিনিধির সঙ্গে তার কথা হয়েছে। বাংলাদেশের স্বার্থে দলটিও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।
তিনি আরও জানান, ওই আলোচনায় বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী পরপর দুটি নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন বাতিলের প্রসঙ্গটি এসেছে।
এসময় ব্রিটিশ এই প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিপীড়নের দায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাজ্য। আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) এ নিয়ে আলোচনা হচ্ছে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী পাঁচ সদস্য দেশের মতপার্থক্য রয়েছে। তাই মিয়ানমারের ওপর কার্যকর চাপ দেয়া এবং রোহিঙ্গা নির্যাতনে অভিযুক্তদের বিচার নিশ্চিত করতে বিকল্প পথে ব্যবস্থা নেয়ার পথে হাঁটছে যুক্তরাজ্য।
এছাড়া রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রশংসা করে মার্ক ফিল্ড বলেন, ‘আমরা দেখতে চাই- রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে ফিরতে দেয়া হচ্ছে।’
Related News
ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলেRead More
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More



Comments are Closed