বালাগঞ্জে বন্যার্তদের মধ্যে অর্থ বিতরণ করলেন শফি চৌধুরী
বালাগঞ্জ সংবাদদাতা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট-৩ আসনের সাবেক এমপি আলহাজ¦ শফি আহমদ চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও জাতির কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও তাঁর আদর্শকে অনুসরণ করে দেশ ও মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাই দেশের মানুষের কাছে বেগম জিয়া জনপ্রিয়। দেশনেত্রীর জনপ্রিয়তায় ঈর্ষাণি¦ত হয়ে সরকার তাকে কারাবন্দি করে রেখেছে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশনেত্রীকে কারাগার থেকে মুক্ত করা হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। দেশে গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।
শফি আহমদ চৌধুরী গত ২৮ জুন বৃহস্পতিবার দুপুরে সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের বান্দরবাজার হাফসাপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ শেষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি বারী মিয়ার সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন রিপনের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভপতি কামরুল হুদা জায়গীরদার, সিলেট জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালিক মিয়া, সিলেট জেলা বিএনপির সদস্য ও দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান শামীম, উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম জিতু, আফাজ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা এলাহী মোল্লা, দপ্তর সম্পাদক ইউনুস আলী, প্রচার সম্পাদক সাইদুল আহমদ সেদুল, যুব বিষয়ক সম্পাদক শেখ সুহেল আহমদ বাবুল। উপস্থিত ছিলেন আসকির আলী, এনামুল হক, আইন উদ্দীন, ফয়নাল মেম্বার, মকবুল হোসেন, মিজানুর রহমান বাবলু, হুমায়ুন কবির আশিক, রেজাউল ইসলাম, চেরাগ আলী, ছাত্রদল নেতা আব্দুস সামাদ জাহেদ, উপজেলা ছাত্রদলের সহ সভপতি মনসুর আহমদ, যুগ্ম সম্পাদক সালমান আহমদ, আবুল খয়ের, ওয়েছ আহমদ, আলী জাবেদ, সেলিম, শাহিন, শিপলু, হিরা, নাদিম, রানা, আব্দুল হক, জমসেদ আলী, শামীম আহমদ প্রমুখ।
আলহাজ¦ শফি আহমদ চৌধুরী বালাগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পূর্ব পৈলনপুর কালীগঞ্জবাজার, বান্দরবাজার, জালালপুর, পৈলনপুর, কুশিয়ারা বাজার এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। এছ্ড়াাও কালীগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed