স্কুলছাত্রীর আপত্তিকর ছবি প্রকাশে যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে এক স্কুলছাত্রীর আপত্তিকর ছবি মোবাইল ফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম আল আমিন সরকার ওরফে শ্রাবণ (২৩)। সে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কালিবাড়ি বাসস্ট্যান্ড এলাকার খোকন সরকারের ছেলে।
জানা যায়, দশম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর সাথে আল আমিন প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কৌশলে সে ওই ছাত্রীর আপত্তিকর কিছু ছবি মোবাইল ফোনে তোলে। পরে ওইসব ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ছাত্রীটিকে। এক পর্যায়ে আল আমিন তার কয়েক বন্ধুর মোবাইল ফোনে ছবিগুলো সরবরাহ করে। পরে মেয়েটি তার পরিবারকে বিষয়টি জানায়।
মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন এবং গারো স্টুডেন্ট ফেডারেশনের নেতারা আল আমিনকে আটক করে মধুপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
তিনি জানান, এর আগে মেয়েটির মা বাদী হয়ে গত বুধবার মধুপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন।
Related News
ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলেRead More
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More



Comments are Closed