Main Menu

হবিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের বাহুবলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন ব্যবসা প্রতিষ্ঠান ও এক অটোরিকশা চালককে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে ইউএনও মো. জসীম উদ্দীনের নেতৃত্বে উপজেলার মিরপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার মিরপুর বাজার চৌমুহনীর আল-মাহবুব হোটেল এন্ড রেস্টুরেন্টকে অপরিস্কার ও খোলা অবস্থায় খাবার রাখার অপরাধে ৫ হাজার টাকা, নাইওরি মিষ্টি ঘরকে ওজনে কারচুপির দায়ে ১০ হাজার টাকা, আজম ফল ভাণ্ডারকে পচা ফল বিক্রির অপরাধে ৫ হাজার টাকা ও সবুজ মিয়া নামের এক অটোরিকশা চালককে লাইসেন্সবিহীন গাড়ী চালানোর অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় একটি ফলের দোকান থেকে বিএসটিআইয়ের অনুমোদনহীন ৩ কেজি ওজন পরিমাণ বাটখারা জব্ধ করা হয়।

জয়গুরু কনফেকশনারীতে হৃদয় দেব নামের এক শিশুকে শিশু শ্রমিক হিসেবে নিয়োগের জন্য দোকান মালিককে সতর্ক করে দেওয়া হয় এবং ওই শিশুকে এককালীন কিছু অর্থ দিয়ে তাকে দ্রুত তার অভিভাবকের কাছে হস্তান্তর করার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।

এছাড়া শান্তিবাগ হোটেলকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটি ধন্যবাদ পত্র প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল।

Share





Related News

Comments are Closed