Main Menu

গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের মেঘডুবি এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পূবাইলের মেঘডুবি এলাকার ভোগড়া-মীরের বাজার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পূবাইল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহীন মিয়া বলেন, যাত্রীবাহী অটোরিকশাটি চৌরাস্তার দিকে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুইজনের মৃত্যু হয়।

আরেক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদা সুলতানা বলেন, দুর্ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে। আর তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান এএসআই শাহীন মিয়া।

Share





Related News

Comments are Closed