৩০ জুন সব ব্যাংক খোলা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী শনিবার (৩০ জুন) সাপ্তাহিক বন্ধের দিন থাকলেও দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আয়কর, ভ্যাট ও শুল্ক সরকারি কোষাগারে জমাদানের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বুধবার এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগ। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্ক জমাদানের সুবিধার্থে চেক বা চালান অথবা পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট সেবা চালু রাখার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক শনিবার সব ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা রাখতে হবে।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed