দেশের প্রথম নারী সলিসিটর জেসমিন আরা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশের প্রথম নারী সলিসিটর হিসেবে যোগ দিয়েছেন জুডিশিয়াল সার্ভিসের সিনিয়র জেলা জজ ও শহীদ বুদ্ধিজীবীর কন্যা জেসমিন আরা বেগম।
এর আগে তিনি কুমিল্লার জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। সুনামগঞ্জ বারের প্রথম মহিলা আইনজীবী জেসমিন আরা বেগম তৎকালীন সুনামগঞ্জ মহকুমা (বর্তমানে) শহরের শহীদ বুদ্ধিজীবী অ্যাডভোকেট সুনাওর আলীর কন্যা ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান কবি ড. মোহাম্মদ সাদিকের সহধর্মিণী।
জেসমিন আরা বেগম প্রায় ৩১ বছর বিচার বিভাগে দায়িত্ব পালন করেছেন।
একাধারে তিনি ঢাকা, কুমিল্লা, মুন্সীগঞ্জ ও সিলেটে বিচার বিভাগে দায়িত্ব পালনসহ প্রশাসনিক ট্রাইব্যুনালেও দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ও সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিসিএস ১৯৮৫ ব্যাচে বিচার বিভাগে যোগদান করেছিলেন।
Related News
সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলা থেকে ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদRead More
মৌলভীবাজারে ৪ হত্যা মামলার রায়, ১০ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পৃথক চারটি হত্যা মামলায় গত দুই মাসে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed