বালাগঞ্জে লেগুনার চাপায় মৎস্যজীবী নিহত
বালাগঞ্জ সংবাদদাতা: সিলেটের বালাগঞ্জ-তাজপুর সড়কে লেগুনার চাপায় এক মৎস্যজীবী নিহত হয়েছেন। উপজেলা সদরের আরমান গেইট এলাকায় সোমবার সন্ধ্যে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহত দীপক সরকার (৩৩) বালাগঞ্জ সদর ইউনিয়নের রাধাকোনা গ্রামের ইরেশ সরকারের পুত্র।
বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ বালাগঞ্জ থানায় রাখা হয়েছে। ময়না তদন্তের পর মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যে ৬টার দিকে তাজপুর থেকে বালাগঞ্জগামী একটি লেগুনা স্থানীয় আরমান গেইট এলাকায় পৌঁছলে গাড়ির চাকা পাংচার হয়। এসময় সড়ক থেকে ছিঁটকে গিয়ে গাড়িটি পাশর্টিবর্তী খালে পড়ে যায়। একই সময় খালে মাছ ধরতে থাকা মৎসীজীবী দীপক গাড়ির নীচে চাপা পড়েন। পরবর্তীতে বালাগঞ্জ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয় লোকজন জড়ো হয়ে ঘটনাস্থল থেকে দীপকের মৃতদেহ উদ্ধার করেন। অবশ্য গাড়িতে থাকা চালক ও যাত্রীরা কেউ হতাহত হননি।
দুর্ঘটনার শিকার লেগুনা বালাগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed