বিশ্বনাথে সরকারি ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চানপুর গ্রামে সরকারি ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর দখলদার কর্তৃক পুনরায় দখলের চেষ্টা প্রতিহত করেছেন প্রশাসন।
সোমবার বিকেলে অবৈধ স্থাপনার নির্মাণ কাজ চলার সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ স্থাপনা উচ্ছেন করেন উপজেলা সার্ভেয়ার মো. আবদুর রাকিব ও বিশ্বনাথ সদর ইউনিয়নের তহসিলদার নির্মল পাল চৌধুরী।
জানা গেছে, উপজেলার চানপুর গ্রামস্থ ‘মাটিজোড়া নদী’ সংলগ্ন ভূমিতে দশপাইকা মৌজার ৫৪নং জে.এল এর ১নং খতিয়ানের ১৮৫, ২১৬ ও ২১৮নং দাগের প্রায় ৮৬ শতক সরকারি জায়গার উল্লেখযোগ্য পরিমাণ ভূমি একই গ্রামের মজম্মিল আলী, আলতাব হোসেন, ছোয়াব আলী, সেলিম আহমদ, সায়েক আলী, রাশিদ আলী ও তজম্মুল আলী প্রাচীর দিয়ে তাদের বাড়ীর সীমানার মধ্যে অন্তর্ভুক্ত করে ঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছিলেন। ২০১৭ সালের ১৪ ফেব্রয়ারি বুধবার সকালে সিলেটের নিবার্হী ম্যাজিস্ট্রেট মুফতাফিজুর রহমানের নেতৃত্বে ওই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
সম্প্রতি জনৈক ছোয়াব আলী পুনরায় তার বাড়ির সামনে সরকারি ভূমি দখলের উদ্দেশ্যে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন। অবৈধ স্থাপনা নির্মাণ কাজ শুরুর সংবাদ চলে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের কাছে। তিনি বিষয়টি খোঁজ নিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ জহুরাকে নির্দেশ প্রদান করেন। ইউএনও’র নির্দেশ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলের নিজের প্রতিনিধি পাঠিয়ে তা উচ্ছেদ করেন।
উপজেলার দৌলতপুর ইউনিয়নের চানপুর গ্রামে সরকারি ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের সত্যতা স্বীকার করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ জহুরা।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed