হবিগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের পৌরসভা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পরিচালিত অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর হবিগঞ্জের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।
তিনি জানান, অভিযানে শহরের টাউন হল এলাকায় মেয়াদোত্তীর্ণ কসমেটিকস ও বেভারেজ সামগ্রী বিক্রি ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য নেওয়ার অপরাধে রাফি কসমেটিকসকে ৫ হাজার, আশারাফ জাহান মার্কেটে পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ক্যাফে প্রিমিয়ার অ্যান্ড ফাস্ট ফুডকে ৭ হাজার, একই মার্কেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণের অপরাধে সোনার তরী চাইনিজ রেস্টুরেন্টকে ১৫ হাজার ও বাণিজ্যিক এলাকার ম্যাংগো রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন হবিগঞ্জ জেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদা ইয়াসমিন এবং হবিগঞ্জ জেলা পুলিশের সদস্যরা।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More
হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে হাওরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে সাইফুল ইসলাম (১৭) নামে কিশোরেরRead More



Comments are Closed