Main Menu

ওসমানীনগরে মালামালসহ মাইক্রোবাস পুড়ে ছাই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মাইক্রোবাসসহ প্রায় দশ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। সোমবার (২৫ জুন) ভোরে উপজেলার তাজপুর ইউপির বরায়া কাজির গাঁও গ্রামের মকবুল আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল মোহাম্মদ সাইফুল ইসলাম ও ওসমানীনগর থানার ওসি মো. সহিদ উল্যা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাড়ির গৃহকর্তা মকবুল আলী অভিযোগ করেন, একই গ্রামের মজিদ মিয়ার সাথে তার পূর্ব বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে রাতের আঁধারে তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করলেও অগ্নিকাণ্ডে বসত ঘর ও একটি (লুচিডা) মডেলের মাইক্রোবাসসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়। গত শনিবার রাতেও একই কায়দায় বাড়িতে অগ্নিসংযোগ করা হলে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বালাগঞ্জ (তাজপুর) ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ ফজলুল হক অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পৌঁছে ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হই। অগ্নিকাণ্ডে একটি মাইক্রোবাসসহ বসত ঘর ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদ উল্যা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed