কুলাউড়ায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কুলাউড়ায় গলায় ফাঁস দিয়ে রিমা বেগম (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
সোমবার (২৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কর্মদা ইউনিয়নের টাট্টিউলী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
রিমা এই এলাকার মন্তাজ আলীর মেয়ে। সে হায়দরগঞ্জ টাইটেল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে বাড়ির গোয়ালঘরে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রিমাকে দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি পুলিশকে অবগত করলে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
কুলাউড়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) নাদিম খান জানান, পুলিশ এখনো ঘটনাস্থলে আছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed