শাল্লায় শিশুদের ঝগড়া নিয়ে নিহত ১
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জে শিশুদের ঝগড়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ছয়জন।
রবিবার বিকাল ৪টায় শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মো. শাহ আলম (৪০) উপজেলার বাহারা ইউনিয়নের শান্তিপুর গ্রামের মো. জুনাব আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শান্তিপুর গ্রামের শাহ আলমের পরিচিত এক শিশুর সাথে একই গ্রামের প্রতিপক্ষ ইয়াসিন আলীর এক শিশুর ঝগড়া হয়। এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মো. শাহ আলম ঘটনাস্থলেই নিহত হন। আহতরা হলেন- আছিদা বেগম (২৫), নরুল ইসলাম (৩০), আলম মিয়া (৩৪), কাইয়ূম মিয়া (৩৫), মাহমুদা বেগম (৩০), হৃদয় মিয়া (২১)।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের স্থানীয় শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শাল্লা থানার ওসি (তদন্ত) জাহিরুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে ছয়জনকে আটক করেছে পুলিশ।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed