মণিরামপুরে বজ্রপাতে নারীসহ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের মণিরামপুরে বজ্রপাতে নারীসহ দুইজন নিহত ও একটি গরুর মৃত্যু হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার খড়িঞ্চি উত্তরপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য আমিন মোড়লের ছেলে আতিয়ার মোড়ল (৬০) ও শহরের গাংড়া এলাকার নিমাই সরকারের স্ত্রী কল্পনা সরকার।
নিহত আতিয়ারের ছোটভাই মতিয়ার মোড়ল বলেন, ‘সকালে বাড়ির পাশে মাঠে গরু বেঁধে রেখে আসেন বড়ভাই আতিয়ার। এরপর বৃষ্টি নামে। বৃষ্টি কমলে তিনি গরু ছাড়তে গেলে বজ্রপাতের শিকার হন। বজ্রপাতে ভাই মারা যাবার পাশাপাশি গরুটিও মারা যায়।’
অপরদিকে, মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে গাংড়া এলাকার কল্পনা সরকার নামে এক নারী নিহত হয়েছেন। বজ্রপাতের পর স্বজনরা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক কল্পনাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক রেহেনেওয়াজ বলেন, হাসপাতালে আনার আগেই কল্পনা সরকারের মৃত্যু হয়েছে। পরে স্বজনরা লাশ বাড়ি নিয়ে যান।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed