নরসিংদীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মাহমুদাবাদ গ্রামের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামিম ও শিমু ওই গ্রামের আলামিনের ছেলে-মেয়ে।
জানা যায়, বেলা ৩টার দিকে শামিম ও শিমু খেলতে খেলতে বাড়ির অদূরে নদীর ধারে চলে যায়। এসময় শামিম গোসল করতে পানিতে নামে। ভাইকে দেখে শিশু বোনও এগিয়ে যায়। শিমু পানিতে তলিয়ে গেলে বোনকে খুঁজতে গিয়ে শামিমও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের লাশ পানিতে ভেসে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়।
রায়পুরা মাহমুদাবাদ ১ নং ইউপি সদস্য আব্দুল ছাত্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শামিমের বয়স ৯ বছর ও তার বোন শিমুর বয়স সাড়ে ৩ বছর। তারা খেলতে গিয়ে হঠাৎ নদীতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed