Main Menu

বিছনাকান্দি জিরোপয়েন্টে পাথর রক্ষার দাবি

গোয়াইনঘাট সংবাদদাতা: দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সিলেটের বিছনাকান্দি পর্যটন স্পটের পাথর রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (২২ জুন) বিকাল তিনটায় গোয়াইনঘাট উপজেলার হাদাপার বাজারে বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির ব্যানারে আযোজিত প্রতিবাদ ও ঈদ পূণর্মিলনী সভায় ব্ক্তারা এ দাবী জানান।

বক্তারা বলেন, স্বচ্ছ জল ও পাথরকে কেন্দ্র করে সিলেটের বিছনাকান্দি দেশের গন্ডি পেরিয়ে বহি:বিশ্বে নিজের পরিচিতি তুলে ধরেছে। কিন্তু একটি অসাধুচক্র মাস/দুই মাস পূর্ব থেকে রাতের আধারে ওই পর্যটন স্পটের পাথর শতাধিক বারকি নৌকা বোঝাই করে প্রতিদিন লুট করে নিচ্ছে হাজার হাজার ফুট পাথর। ফলে দিনে দিনে হারিয়ে যাচ্ছে পর্যটন স্পটের সৌন্দর্য্য। প্রশাসনের পক্ষ থেকে কার্যকরি কোন পদক্ষেপ গ্রহণ না করায় অসাধু চক্রটি হয়ে উঠছে আরও বেপরোয়া।

ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মাসুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্টিত সভায় সমিতির বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এম এ হক, উপদেষ্টা শহিদ মিয়া, আব্দুল মনাফ সরকার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক ফয়ছল আহদম, সদস্য আবুল হোসেন, মুজিবুর রহমান অপু প্রমূখ।

Share





Related News

Comments are Closed