তিন সিটিতে আ.লীগের প্রার্থী লিটন, কামরান ও সাদিক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, সিলেট সিটির সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান এবং বরিশাল সিটি করপোরেশনে সাদিক আবদুল্লাহকে দলের মনোনয়ন দেওয়া হয়।
শুক্রবার (২২ জুন) দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।
সভা শেষে দলীয় সভাপতি শেখ হাসিনা দলের মনোনয়ন পাওয়া প্রার্থীদের পক্ষে এক হয়ে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, ‘সব নেতা-কর্মী যে যেখানে আছে, কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে তা মেনে সবাই এক হয়ে কাজ করবে। মানুষের কাছে যেতে হবে। সরকারের উন্নয়নের কথা বলতে হবে।’
নির্বাচনে হারজিত থাকতে পারে মন্তব্য করে সরকার প্রধান বলেন, ‘এবারের ফুটবল খেলায় দেখতে পাচ্ছেন, যারা জেতার কথা তারা জিতছে না, গোলই দিতে পারে না। এটা রাজনীতিতেও হতে পারে। নির্বাচনগুলোতে হারলেই যে আমাদের সিট চলে যাবে, বা ক্ষমতা হারাবো সেটা নয়। তেমনি হারলে ইজ্জত চলে যাবে সেটাও না। আমাদের জিততে গিয়ে যেন কোনও রকম বদনাম না হয়। বিএনপির মাগুরা মার্কা ভোট যেন না হয়, সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। এটা আওয়ামী লীগ নয় সব দলের জন্যই এটা প্রযোজ্য।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিয়ে নির্বাচন পদ্ধতিতে শৃঙ্খলা এনেছি। আমরা চাই না কোনও নির্বাচন মাগুরা মার্কা হোক। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির মতো হোক। নির্বাচন ঠেকাতে তারা ২০১৪ সালে মানুষ পুড়িয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান পুড়িয়েছে। ২০১৫ সালে তারা আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে। আন্দোলনের নামে মানুষ খুন করে তারা সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টি করে গেছে। আমরা চাই না, সেই পরিবেশ আর থাকুক। আমরা বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’
বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত ছয় হাজারের বেশি নির্বাচনের মধ্যে কোনোটির বিরুদ্ধে বিএনপি অভিযোগ দাঁড় করাতে পারেনি বলে তিনি মন্তব্য করেন।
বৈঠকে কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে এম এ মতিনকে দলের মনোনয়ন দেওয়া হয়।
আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন এবং ২৫ জুলাই কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৮ জুন তিন সিটি ও ২৪ জুন কুড়িগ্রাম-৩ আসনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed