তাসিন হত্যায় আরো তিন আসামী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শিবগঞ্জে স্কুলছাত্র মশিউর রহমান তাসিন হত্যা মামলার আরো ৩ আসামীকে বিভিন্ন স্থান হতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- সিলেট সদর উপজেলার বিআইডিসি ৪নং রোডের আল বারাকা আবাসিক এলাকার বাসিন্দা ইয়াকুব আলীর পুত্র মোঃ মিলন আহমদ (১৮), বাঘমারা আলুরতল এলাকার বাসিন্দা সুরমান আলীর পুত্র জুম্মান আহমদ (১৮) এবং মোগলাবাজার থানার সিলাম রুস্তুমপুর গ্রামের বাসিন্দা মৃত মোঃ আওয়ালের ছেলে অপু হোসেন (১৮)।
শুক্রবারই তাদেরকে আদালতে প্রেরণ করা হয় বলে এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৬ জুন ঈদুল ফিতরে রাত ১০টার দিকে সিলেট নগরীর শিবগঞ্জ মিতালি ফার্মেসির উল্টোদিকের গলির ভেতরে কয়েকজন মিলে তাসিনকে গলা ও গালে ছুরিকাঘাত করে। এ সময় তাসিন দৌড়ে মিতালি ফার্মেসির সামনে এসে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
এ ঘটনায় রোববার (১৭ জুন) রাত পৌনে ১২টার দিকে নিহতের বাবা মুজিবুর রহমান বাদী হয়ে শাহপরান থানায় এ মামলাটি দায়ের করেন।
পরবর্তীতে পুলিশ সিলেটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ৭ জনকে আটক করে। এদের মধ্যে ৪ জনকে বুধবার (২০ জুন) আটক করে আদালতে হাজির করা হলে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
জবানবন্দিতে আসামীরা বলেন, সিগারেট খেতে বাধা দেয়ার কারণে খুন করা হয়েছিল তাসিনকে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed