সড়ক দুর্ঘটনায় দুই জেলায় নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের রায়গঞ্জ ও নওগাঁর সাপাহার উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাসের অন্তত ১৫ যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।
শুক্রবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ভূইয়াগাতী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নামিরা আসমা এ তথ্য জানিয়েছেন।
এর আগে শুক্রবার ভোরের দিকে নওগাঁ জেলার সাপাহারে গোডাউন পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই আম ব্যবসায়ী নিহত হয়েছেন।
জানা গেছে, নওগাঁ থেকে একটি ধান বোঝাই ট্রাক চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। ট্রাকটি সাপাহার বাজার গোডাউন পাড়া মোড়ে আসলে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed