Main Menu

জার্মানির ফাজ প্রতিযোগিতায় সিলেটি মেয়ের কৃতিত্ব

প্রবাস ডেস্ক: বাংলাদেশী বংশোদ্ভূত প্রবাসী জিল্লুর রহমান ও কান্তি হকের একমাত্র মেয়ে তাসনিম রহমান (১২) জার্মানির বিখ্যাত হাইনরিশ ফন গাগার্ন গিমনাজিয়াম স্কুল থেকে ফ্রাংফুর্টার আলগেমাইনে ছাইটুং (ফাজ) এ অংশগ্রহণ করে। ১০৪০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত মেধাবী ১২০০ শিক্ষার্থী অংশ গ্রহণ করে এবং সে প্রথম স্থান লাভ করে।
ফ্রাঙ্কফুর্ট তথা জার্মানির বিখ্যাত পত্রিকা ফ্রাংফুর্টার আলগেমাইনে ছাইটুং (ফাজ) প্রতি বছর সহস্রাধিক হাই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতার আয়োজন করে থাকে। রাজনৈতিক খেলাধুলা, চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজ ব্যবস্থা ইত্যাদি থেকে যেকোনো এক বিষয় নিয়ে তিন মাস ব্যাপী পত্রিকা পড়ে ও পর্যবেক্ষণ করে নিজস্ব মতামত ও পত্রিকা থেকে তথ্য ও উপাত্ত নিয়ে প্রতি শিক্ষার্থী বই আকারে একটি প্রজেক্ট উপস্থাপন করে থাকে।
এই প্রতিযোগিতায় জার্মানির হাইনরিশ ফন গাগার্ন গিমনাজিয়াম স্কুল থেকে অংশ গ্রহণ করে তাসনিম রহমান। তাঁর বিষয় ছিল “জার্মানির রাজনীতি এবং সদ্যসমাপ্ত জার্মানির সরকার গঠন প্রক্রিয়া।
এই বিষয় নিয়ে কাজ করা ছিল দুঃসাধ্যের। অনেক প্রবীণরা এই বিষয়ে কাজ করতে কষ্টসাধ্য মনে করেন। কিন্তু তাসনিম রহমান এই কাজ অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করে প্রথম স্থান অধিকার করে পুরো জার্মানিতে প্রবাসী বাঙ্গালী তথা এশিয়ার মুখ উজ্জ্বল করেছে।
পত্রিকার প্রকাশক, স্কুল ডিরেক্টর জার্মান ফ্রাঙ্কফুর্টের ঐতিহাসিক আল্টেওপারে প্রধান হল রুমে সহস্রাধিক লোকের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুরুষ্কার ও সম্মাননা স্মারক প্রদান করেন। তিনি তাসনিমকে শুভেচ্ছা উপহার, সম্মাননা স্মারক প্রদান করে তার ভূয়সী প্রশংসা করে বলেন, ভিনদেশি ছোট্ট মেয়েটি দুঃসাধ্য বিষয় নিয়ে যে অবদান রেখেছে তা চিরস্মরণীয় ও গর্বের ।
তার এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ডক্টর আলহাজ হাফিজ আহমদ মজুমদার, বিরোধী দলীয় হুইপ আলহাজ সেলিম উদ্দিন এমপি, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক রুপালী ব্যাঙ্কের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের চীফ পেট্রোন বীরমুক্তিযোদ্ধা ডক্টর আহমদ আল কবির, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজ মজুমদার শিক্ষা ট্রষ্টের সচিব আলহাজ লোকমান উদ্দিন চৌধূরী, দৈনিক সিলেটের ডাক পত্রিকার নির্বাহী সম্পাদক সাহিত্যিক ও কলামিসট আব্দুল হামিদ মানিক, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, সিলেট জেলা পরিষদের সদস্য, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নারীনেত্রী সাজনা সুলতানা হক চৌধূরী, জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান (২) শামীম আহমেদ, জেলা পরিষদের সদস্য ইমাম উদ্দিন চৌধূরী, আমাতুজ জাহরা চৌধূরী জেবিন, সুষমা সুলতানা রুহী,হাসিনা বেগম, তামান্না আক্তার হেনা প্রমূখ ।
উল্লেখ্য, তাসনিম রহমান জার্মান প্রবাসী জিল্লুর রহমান ও কান্তি হক’র একমাত্র মেয়ে এবং জার্মানী তথা ইউরোপের বিশিষ্ট ব্যবসায়ী সী ল্যান্ড সুপার মার্কেটের স্বত্বাধিকারী, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি, জার্মান ইসলামিক সেন্টারের প্রতিষ্টাকালীন সাধারণ সম্পাদক, জার্মান আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান জয়নাল হক’র নাতনী। পরিবারের পক্ষ থেকে তাসনিম রহমানের শিক্ষা জীবনের বিজয়ের ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া কামনা করা হয়েছে ।
তাসনিম রহমানের কৃতিত্ব পূর্ণ সফলতায় অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা করেছেন।

Share





Related News

Comments are Closed