Main Menu

লাখাইয়ে কীটনাশক পানে যুবকের আত্মহনন

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাইয় উপজেলায় ইব্রাহিম মিয়া (২২) নামে এক যুবক কীটনাশক পানে আত্মহনন করেছে।
বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে উপজেলার বামৈ পশ্চিম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম বামৈ পশ্চিম গ্রামের আবু মিয়ার ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সবার অগোচরে ইব্রাহিম কীটনাশক ট্যাবলেট ‘বুলেট’ সেবন করে ছটফট করতে থাকে। পরে বিষয়টি নজরে আসলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে ইব্রাহিম মারা যায়।
লাখাই থানার ওসি অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed