এক রশিতে স্বামী স্ত্রীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রাম শহরের হরিকেশ মধ্যপাড়া এলাকায় একটি বাড়ির শোয়ার ঘর থেকে মিলন মিয়া (২০) ও মনীষা বানু (১৭) নামে দুই তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। এক মাস আগে তাঁদের বিয়ে হয়। তাঁরা একই রশিতে ঝুলে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
বুধবার দুপুরে একই রশিতে নবদম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম শহরের হরিকেশ মধ্যপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে মিলনের সঙ্গে একই এলাকার আইয়ুব আলীর মেয়ে মনীষা বানুর সম্পর্ক হয়। এক মাস আগে তাঁদের বিয়ে হয়। কিন্তু মেয়ে পক্ষ থেকে এ বিয়ে মেনে নেওয়া হয়নি।
মনীষার বাবা আইয়ুব মুনশি কুড়িগ্রাম পৌর বাজারে মুরগি ব্যবসায়ী এবং একই এলাকার পাম্প মিস্ত্রি বেলাল হোসেনের ছেলে মিলন মিয়া। মিলন পেশায় কাঠমিস্ত্রি।
স্থানীয় কয়েকজন বলেন, গত মঙ্গলবার মিলনের বাড়িতে রাতের খাবার খেয়ে তাঁরা ঘুমাতে যান। বুধবার দুপুর পর্যন্ত তাঁদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি শুরু করেন। তাতেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তাঁদের একই রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাঁদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো দুজন মারা যাওয়ার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে তাঁরা আত্মহত্যা করেছেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed