নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার বাদুয়ারচরের এমদাদুল হক (৩৫) ও আরেকজন অজ্ঞাত নারী (২৫)।
বুধবার (২০ জুন) সকালে উপজেলার মেথিকান্দা ও আমীরগঞ্জে এই দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ আলম জানান, সকাল ৮টার দিকে রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এমদাদুল হক নামের এক ব্যক্তি নিহত হন।
সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আমিরগঞ্জ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় আরেক নারী নিহত হন।
খবর পেয়ে রেলওয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এএসআই শাহ আলম আরও জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং জেলা প্রশাসনের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে মরদেহ।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed