নরসিংদীতে ট্রলি খাদে পড়ে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলায় কলেজমাঠে ফুটবল খেলতে যাওয়ার পথে ট্রাক্টরচালিত ট্রলি খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ জুন) সকালে উপজেলার মেথিকান্দা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন উপজেলার পলাশতলী ইউনিয়নের টুকিপুরা গ্রামের সুলতান ভুঁইয়ার ছেলে মামুন ভুঁইয়া (১৮) ও তার প্রতিবেশী মফিজ উদ্দিনের ছেলে রবিউল (২০)।
ট্রাক্টরচালিত ট্রলির এক যাত্রী আতিকুর রহমান বলেন, সকালে ওই এলাকার বাবুর ট্রাক্টরচালিত ট্রলিতে করে তারা প্রায় ৩০ জন ফুটবল খেলা উপলক্ষে রায়পুরা কলেজমাঠে যাচ্ছিলেন। মেথিকান্দার রাস্তায় চালক বাবু গতিরোধ করতে না পারায় গাছে ধাক্কা লাগে। এতে ট্রাক্টর খাদে পড়ে কয়েকজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়।
আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
ওসি দেলোয়ার হোসেব জানান, পুলিশ দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed