ফেঞ্চুগঞ্জে বন্যায় ত্রিশ হাজার মানুষ পানিবন্দি
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৫টি গ্রামের ত্রিশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে ফেঞ্চুগঞ্জ মধ্যবাজারসহ উপজেলার প্রধান সড়কসহ গ্রামীন সড়কগুলো।
বুধবার দুপুরে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের ফেঞ্চুগঞ্জ ১৭৪ নং গেজ স্টেশন জানায়।
স্থানীয় বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের বাঘমারা, পিটাইটিকর, ছত্তিশ, উত্তর ইসলামপুর, মনুরটুক, কেএম টিলা, ফেঞ্চুগঞ্জ মধ্যবাজার, নাথ কলোনী, ইন্তাজ আলী আবাসিক এলাকা, পশ্চিমবাজার আবাসিক এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। মাইজগাঁও ইউনিয়নের ভরাউট, গুচ্ছগ্রাম, মঈনপুর, বারহাল নুরপুরের বিলাইলেঞ্জি, ঘিলাছড়া ইউপির যুদিষ্টিপুর, উত্তর কুশিয়ারা ইউপির কটালপুর উত্তর টিলা, ইলাশপুর পূর্ব কান্দি, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপির ভেলকোনা, সুড়িকান্দি, শাইলকান্দি, গয়াসি, মানিকোনা বন্দর পাড়া, গংগাপুর এলাকার প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যার পানিতে তলিয়ে গেছে ফেঞ্চুগঞ্জ পশ্চিমবাজার, হাসপাতাল সড়ক, নুরপুর সড়ক।
বুধবার দুপুরে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের পানিবন্দি মানুষের মধ্যে সরকারি বরাদ্দকৃত ত্রাণ বিতরণ করা হয়। দশকেজি করে চাল বিতরণ করেন উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এমরান উদ্দিন।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন বলেন, বন্যা মোকাবেলা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ২২ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed