Main Menu

সিলেটে গ্যাসের চুলা থেকে আগুনে বাসা পুড়ে ছাই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর পনিটুলায় গ্যাসের চুলা থেকে সৃষ্ট আগুনে একটি বাসা পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১৮ জুন) রাত সোয়া আটটার দিকে পনিটুলার পল্লবী আবাসিক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সোয়া দশটার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, পল্লবী আবাসিক এলাকার পিন্টু ঘোষের বাসায় রান্নাঘরের গ্যাসের চুলা থেকে অাগুনের সূত্রপাত ঘটে। এসময় প্রাণভয়ে বাসার পরিবারের সদস্যরা ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। পরে আগুন পুরো টিনশেডের বাসায় ছড়িয়ে পড়ে। আগুনে বাসার সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

পিন্টু ঘোষ জানান, আগুনে প্রায় ৩০-৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ওই আবাসিক এলাকার রাস্তা ছোট হওয়ায় ফায়ার সার্ভিসের দল বাসায় পৌঁছতে পারেনি। পরে মূল রাস্তা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড়ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Share





Related News

Comments are Closed