Main Menu

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের অভয়নগর উপজেলায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে শহীদুল ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (১৮ জুন) ভোরে বাণিজ্যিক শহর নওয়াপাড়া চেংগুটিয়া এলাকায় বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।

নিহত শহীদুল ইসলাম অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের নূর ইসলামের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে।

অভয়নগর থানার ওসি শেখ গনি মিয়া ব্রেকিংনিউজকে জানান, নওয়াপাড়া পৌর শহরের চেংগুটিয়ায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শহীদুলের লাশ উদ্ধার করে। একইসঙ্গে ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ২ রাউন্ড গুলি ও ১২০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত শহীদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে থানায়, এমন অভিযোগ করেছেন ওসি। তবে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Share





Related News

Comments are Closed