Main Menu

কমলগঞ্জে বন্যার পানিতে ডুবে ১জনের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যার পানি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৭ জুন) বিকেল ৩ টার দিকে উপজেলার শিংরাউলি এলাকা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম রমজান মিয়া। তিনি উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল গ্রামের বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

তারা আরও জানান, শনিবার (১৬ জুন) রমজান বাড়ির পাশে বন্যার পানিতে নিখোঁজ হন। এর পর অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন রোববার বিকেল ৩টার দিকে শিংরাউলি এলাকায় ধলাই নদের ঢলের পানিতে মরদেহটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা। পরে তা উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) হামিদ মরদেহ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed