Main Menu

টাঙ্গাইলে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৭ জুন) বিকাল ৩ টার দিকে জেলার কালিহাতী উপজেলার সল্লা এলাকার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই কিশোর বয়সী।

তিনি আরও জানান, ওই কিশোররা মোটরসাইকেলযোগে টাঙ্গাইল যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং মরদেহগুলো উদ্ধার করে থানায় রাখা হয়েছে বলেও জানান ওসি।

Share





Related News

Comments are Closed